AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে ১১ দলীয় জোটের নেতারা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩০ পিএম, ২ জুলাই, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে ১১ দলীয় জোটের নেতারা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সংসদ সদস্য মো. নুরুল আমীন, সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, ডা. এসএম খালিদুজ্জামান এবং নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদও খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

ইরানের সরকারি সূত্র অনুযায়ী, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন উপলক্ষে কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও ধর্মীয় ব্যক্তিত্বদের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!