AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪৮ পিএম, ১৪ মার্চ, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আগামীকাল রোববার (১৫ মার্চ) এর মধ্যে আহ্বান না করা হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, জুলাই সনদে নির্ধারিত সময় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য আগামীকালই সরকারের শেষ সময়সীমা। তাই দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন আহ্বান করা না হলে এর দায় সরকারকেই নিতে হবে এবং জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হবে। তিনি অভিযোগ করেন, জনমতের প্রতি অবহেলা ও উপেক্ষা করা হলে তা জাতির জন্য অগ্রহণযোগ্য হবে।

তিনি জানান, অধিবেশন আহ্বান না করা হলে জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ইতোমধ্যে ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা নির্ধারণ করে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!