AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫০ পিএম, ১১ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি রাষ্ট্রপতিকে ‘স্বৈরাচারের সহায়ক’ হিসেবে অভিহিত করেছেন এবং মন্তব্য করেছেন, বিএনপি কেন তাকে ভাষণ দেওয়ার সুযোগ দিচ্ছে তা তাদের বোধগম্য নয়।

বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে বিরোধীদলের সংসদীয় বৈঠক শেষে ডা. আব্দুল্লাহ তাহের সাংবাদিকদের এসব কথা জানান।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, সংসদে দলের এমপিদের ভূমিকা কী হবে, সে বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, তাই সংসদের প্রক্রিয়া, নিয়ম-কানুন এবং ভাষাগত বিষয়গুলোও কিছুটা ব্যাখ্যা করা হয়েছে।

স্পিকারের পদ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে দল ইতিমধ্যেই একটি সিদ্ধান্তে পৌঁছেছে এবং প্রস্তাব আসার পর তা প্রকাশ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!