AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৭ এএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ভারতে মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আর নেই। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভারতের কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এক সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে ভর্তি ছিলেন। শুক্রবার রাতে মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার পাশে ছিলেন স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় আগে থেকেই কলকাতায় অবস্থান করছিলেন। পরে বাবার অসুস্থতার খবর পেয়ে বিদেশ থেকে তার মেয়ে কলকাতায় পৌঁছান।

ঘটনাস্থলে দেখা যায়, হাসপাতালের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়। মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও বিষয়টি নিয়ে কড়া গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। একপর্যায়ে জোয়াহেরুল ইসলামের স্ত্রী হাসপাতাল থেকে বের হলেও তিনি কোনো বক্তব্য দেননি এবং ভিডিও ধারণ না করার অনুরোধ জানান।

পরিবার সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের মরদেহ বাংলাদেশে নিয়ে আসতে আগ্রহী স্বজনরা। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকারি অনুমোদন মিললে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আইনজীবী পেশার সঙ্গে যুক্ত জোয়াহেরুল ইসলাম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবারসহ সেখানেই অবস্থান করছিলেন সাবেক এই এমপি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!