AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকেলে রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৯ এএম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বিকেলে রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের অভিযোগের প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

দলীয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদ জানাতেই রাজধানীতে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্যমতে, নির্বাচন-পরবর্তী দুই দিনে দেশের অন্তত ৩০টি জেলায় সহিংস ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি এবং জামায়াত নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয়লাভ করে। দলভিত্তিক ফলাফলে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াত ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস ও গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয় পেয়েছে।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। পাশাপাশি গণভোটে ভোটদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!