ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। টানা ও বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে সারাদেশে একটি গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয় এবং পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হচ্ছে।
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট আসনগুলো।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

