AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে: জামায়াত আমির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৬ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

জনপ্রিয়তায় ভীত হয়ে অপতথ্য ছড়াচ্ছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দলের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী তাদের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। তিনি ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, প্রিয় সহকর্মীবৃন্দ ও দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত; তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত।
তিনি আরও লেখেন, এসব অপপ্রচারে গুরুত্ব না দেয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। ভোট আপনার অধিকার ও পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।


একুশে সংবাদ/ওজি

 

Link copied!