AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২২ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

বৃটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক একটি সৌজন্য সাক্ষাৎ করেন। 

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হয় এবং তা বন্ধুত্বপূর্ণ ও হৃদ্য পরিবেশে সম্পন্ন হয়।

সাক্ষাৎকালে বৃটিশ হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, পলিটিক্যাল হেড টিম ডুকেট এবং ডেপুটি সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কাটে ওয়ার্ড।

আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যতে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার দিকগুলো আলোচনা করা হয়।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!