AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৯ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৬

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান।

কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত কোকোর সহধর্মিণী শামিলা রহমান, দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!