AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৭ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

ঢাকা-৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

ঢাকা-৫ সংসদীয় আসনে (যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলীর একাংশ) জমে উঠেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের প্রচার কার্যক্রম শুরু করেছে। দিনভর মাতুয়াইলে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জাতীয় পাটির প্রার্থী মীর আবদুস সবুর আসুদও। অপরদিকে  ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকাল ৪টা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন।

বিএনপির প্রার্থী নবীউল্লাহ নবী ধানের শীষ প্রতীক নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। তার পক্ষে দলীয় নেতাকর্মীরা আসনটির অভ্যন্তরীণ অলিগলিতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও  ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য উঠান বৈঠক করেন। একই সঙ্গে ধানের শীষের ব্যানার নিয়ে মিছিল করেন। এদিন সকাল ১০টায় নবী টাওয়ারে ঢাকা-৫ নির্বাচনী এলাকার আলেম উলামা, ইমাম-খতীব, মুয়াজ্জিন, মাদ্রাসার মোহতামিম ও ওস্তাদদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নবীউল্লাহ নবী আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

মতবিনিময় সভায় নবীউল্লাহ নবী বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ সময় তিনি ধর্মীয় ব্যক্তিত্বদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জাতীয় পাটির প্রার্থী মীর আবদুস সবুর আসুদ বলেন, আমার এবং আমার বাপ-দাদার পৈতিক জন্মভূমি হচ্ছে ঢাকা-৫ নির্বাচনী এলাকায়। আমি মাতুয়াইলের সন্তান। সুতরাং নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমাকে ফেলে দেয়া কঠিন হবে। তাছাড়া জাতীয় পাটির প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের উন্নয়নের ছুয়া এখনো ঢাকা-৫ সংসদীয় আসনের প্রতিটি জায়গায় লেগে আছে। আমাদের কর্ম-সমর্থকও নেহায়েত কম নয়। তিনি প্রশাসনের কাছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং বিশৃঙ্খলামুক্ত রাখার আহ্বান জানান।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ী চৌরাস্তা শহীদ ফারুক সড়ক থেকে তার নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে হাত হারানো ও আহত যোদ্ধারাসহ ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রচার শুরুর সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা নির্বাচনী মাঠে নেমেছেন। তিনি ঢাকা-৫ আসনের ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন।

এদিকে রাজধানীর ডেমরার আমতলা এলাকায় অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়  থেকে বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ ইব্রাহিম। এদিন দলটির নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্বশীলদের নিয়ে একমাত্র বিনিময় সভা অনুষ্ঠিত হয়।  পরবর্তীতে এলাকায় নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেন। 


হাতপাখার প্রার্থী ইব্রাহিম বলেন, বাংলাদেশের সংস্কৃতিতে একটি বিশাল পরিবর্তনের লক্ষ্য নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর ঢাকা ৫ আসনের অব কাঠামোগত সার্বিক উন্নয়ন সহ সকল প্রকার সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করতে আমি বদ্ধপরিকর। আশা করি এলাকাবাসী ও একটি সুষ্ঠু রাষ্ট্র গঠনে হাতপাখা মার্কা কে জয় যুক্ত করতে ভোট দিবে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!