AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ চার দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১২ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ চার দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়া, সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান এবং বাংলাদেশের উন্নয়ন বিষয়ে তাঁর ভাবনা নিয়ে।

তিনি বলেন, “আজ চারটি দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন। বৈঠকগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে এসব দেশের সঙ্গে ভবিষ্যতে কীভাবে পারস্পরিক সহযোগিতা জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।”

হুমায়ুন কবির আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে, দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কীভাবে কাজ করা যায়—সে বিষয়েও মতবিনিময় হয়েছে।”

নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ইস্যুতে আলোচনা হয়নি। তবে রাষ্ট্রদূতরা বাংলাদেশের নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন এবং নির্বাচনের পর দেশটি একটি গণতান্ত্রিক ধারায় অগ্রসর হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।”

বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের চেয়ারম‍্যানের প্রেস সচিব সালেহ শিবলী, উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!