জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেছেন, আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়ে ফ্যাসিবাদী মনোভাব প্রতিষ্ঠিত হয়েছিল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিট-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবিরোধী, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষ নেওয়ার শর্তে যেকোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সহযোগিতা করবে জামায়াত। তিনি দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ ও সহযোগী হওয়ার আহ্বান জানান, যাতে একটি উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

