ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি আসন সমঝোতার দায়িত্বে থাকা শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনি জোটের ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে আজই ১০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
সূত্র মতে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশকে ১১ দলীয় জোটে রাখার চেষ্টা চালাবে জোটভুক্ত দলগুলো। তবে সে প্রচেষ্টা ব্যর্থ হলে বর্তমানে ফাঁকা থাকা ৪৭টি আসনে নতুন সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে ১০ দলীয় জোটের।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

