AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াত কার্যালয়ে জরুরি বৈঠকে জোটের শীর্ষ নেতারা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৯ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

জামায়াত কার্যালয়ে জরুরি বৈঠকে জোটের শীর্ষ নেতারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াতসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। বৈঠকের আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশ করা হয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকের একটি ছবি ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা গেছে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের বৈঠকে উপস্থিত রয়েছেন।

জানানো হয়েছে, জোটের বিভিন্ন দলের সঙ্গে জামায়াত নেতারা বৈঠক করছেন। তবে এই বৈঠকে ইসলামী আন্দোলনের কোনো নেতা অংশগ্রহণ করেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

জামায়াত কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, বৈঠক চলমান রয়েছে এবং জোটের নেতৃত্ব বিষয়ভিত্তিক সমন্বয় করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!