AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ পরিবারের সদস্যদের শ্রদ্ধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৭ এএম, ২ জানুয়ারি, ২০২৬

বেগম জিয়ার সমাধিতে নাতনি জাইমাসহ পরিবারের সদস্যদের শ্রদ্ধা

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে প্রবেশ করেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন স্বজনরা।

এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এদিকে ছুটির দিন হওয়ায় এবং শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার সমাধিস্থলে। তারা পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন।

সমাধি প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের আয়োজন দেখা গেছে। একই সঙ্গে জিয়া উদ্যানের সমাধি কমপ্লেক্স এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন বিএনপির কর্মী ও গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মীরা।

আজ জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দেশের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের ইন্তেকালে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হচ্ছে। শোক কর্মসূচির অংশ হিসেবে আজও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সব সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেন। তার শারীরিক অবস্থা তখন অত্যন্ত সংকটাপন্ন ছিল।

পরদিন ৩১ ডিসেম্বর বিকেল ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!