AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ডা. শফিকুর রহমান

দেশের স্বার্থে আগামীতেও একসঙ্গে কাজ করবে বিএনপি ও জামায়াত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪০ পিএম, ১ জানুয়ারি, ২০২৬

দেশের স্বার্থে আগামীতেও একসঙ্গে কাজ করবে বিএনপি ও জামায়াত

দেশের বৃহত্তর স্বার্থে আগামী দিনগুলোতেও বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একটি সুন্দর ও স্থিতিশীল রাষ্ট্র গঠনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাসে বিরল এক সম্মান নিয়ে খালেদা জিয়া বিদায় নিয়েছেন। গতকাল তার বিদায় উপলক্ষে যে শ্রদ্ধা ও ভালোবাসা মানুষ দেখিয়েছে, তা ছিল আবেগ ও অশ্রুসজল। জাতির জন্য তার দীর্ঘ অবদানের প্রতিদান হিসেবেই তিনি এই সম্মান পেয়েছেন। এ দৃশ্য আমাদের অনুপ্রাণিত করে—আমরাও যদি জাতির কল্যাণে কাজ করতে পারি, তবে হয়তো এমন সম্মানই আমাদের প্রাপ্য হবে।

তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোট হবে সংস্কারের প্রশ্নে, আর জাতীয় নির্বাচন হবে সরকার গঠনের উদ্দেশ্যে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়—সে বিষয়ে আজকের আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে।

জামায়াত আমির জানান, অতীতের মতো ভবিষ্যতেও দেশের প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে তারা একমত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারাও একই প্রত্যাশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, জাতির আগামী পাঁচ বছরের স্থিতিশীলতার কথা বিবেচনা করে সবাই মিলে কীভাবে ভালো সিদ্ধান্তে পৌঁছানো যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচন শেষ হওয়ার পর সরকার গঠনের আগেই আমরা আলোচনায় বসব, উন্মুক্তভাবে মতবিনিময় করব এবং দেশের কল্যাণে সিদ্ধান্ত নেব। খালেদা জিয়া যে ঐক্যের ভিত্তি রেখে গেছেন, তার ওপর দাঁড়িয়েই আমাদের দায়িত্ব পালন করতে হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!