AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৩ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার মরদেহ

লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারেক রহমানের গুলশানের বাসা থেকে মরদেহটি লাল-সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে নিয়ে রওয়ানা হয়। পৌনে ১২টার দিকে এটি মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছায়। এখানে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহটি অ্যাম্বুলেন্সে করে বের করা হয় এবং সোয়া ৯টার দিকে তারেক রহমানের বাসায় পৌঁছায়। সেখানে পরিবারের সদস্য ও নেতাকর্মীরা বেগম খালেদাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভোর থেকেই ঢাকায় আসছেন। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে মানুষজন রাজধানীতে দলে দলে পৌঁছাচ্ছেন। এছাড়া ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি আজ ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। জানাজা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!