AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেগম জিয়ার জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৩ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

বেগম জিয়ার জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক পরিচালনা করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করেছেন। তার প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এই শোক ও বেদনা ধারণ করা আমাদের জন্য অত্যন্ত কষ্টের।

তিনি আরও বলেন, আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করতে চাই। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে, যা নির্ধারিত রয়েছে দুপুর সাড়ে ৩টায়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজা ও দাফন অনুষ্ঠান সঞ্চালনা করবেন বলেও জানান দলটির মহাসচিব। পাশাপাশি শোকের এই দিনে দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!