বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানাচ্ছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান অসামান্য। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতি ও বিএনপি নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
শেখ হাসিনা তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রার্থনা করেন, মহান আল্লাহ তাদের এই শোকের মুহূর্ত পার করতে শক্তি ও সহায়তা দিন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

