AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫২ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন, যা চিকিৎসকদের জন্য আশাব্যঞ্জক।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ। তিনি বলেন, বয়স ও বিদ্যমান শারীরিক জটিলতা বিবেচনায় নিয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতীতের দীর্ঘ সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে তার স্বাস্থ্যগত সমস্যা জটিল আকার ধারণ করেছিল, যার প্রভাব এখনও রয়েছে। ফলে তিনি বর্তমানে কঠিন সময় অতিক্রম করছেন।

ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড কাজ করছে। প্রতিদিন তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং সন্ধ্যায় সংশ্লিষ্ট রিপোর্ট নিয়ে চিকিৎসকরা বৈঠক করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করছেন। বোর্ডের সুপারিশ অনুযায়ী দেশেই তার চিকিৎসা পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, কয়েক দিন আগেও যে শারীরিক অবস্থায় ছিলেন, আপাতত সেই অবস্থাই ধরে রাখতে পারছেন খালেদা জিয়া। চিকিৎসা নিয়মিত গ্রহণ করতে পারায় চিকিৎসকরা ধীরে ধীরে উন্নতির বিষয়ে আশাবাদী।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, যেন তিনি সুস্থ হয়ে দেশের রাজনীতিতে যথাযথ ভূমিকা রাখতে পারেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!