কুড়িগ্রামের উলিপুরে পরিবারের উপর অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে শবদুল মিয়া (৩৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ জুলাই) দক্ষিন মধুপুর আকন্দপাড় এলাকায়। শবদুল মিয়া ওই এলাকার সলিম উদ্দিনের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শবদুল মিয়া তার পরিবারের সদস্যদের সাথে টাকা পয়সা চাওয়া -পাওয়া নিয়ে মলোমালিন্য সৃষ্টি হয়। স্ত্রীও স্বামীর প্রতি মনোমালিন্য থাকায় ঘটানার আগের দিন তার বাবার বাড়িতে চলে যান।
বাসায় স্ত্রী না থাকার সুযোগে সোমবার ভোর রাতে সবার অগোচরে শয়ন ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে শবদুল মিয়া আত্মহত্যা করেন।
সকালে কিছু সময় পর পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশ খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে শবদুল মিয়ার মরদেহ উদ্ধার করেন।
মঙ্গলবার (২৮ জুলাই) উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

