AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২৮ বছর পর হত্যা মামলায় আসামির যাবজ্জীবন, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, মৌলভীবাজার
০৮:৫০ পিএম, ২৮ জুলাই, ২০২৬

২৮ বছর পর হত্যা মামলায়  আসামির যাবজ্জীবন, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার

মৌলভীবাজারে ২৮ বছর পরে এক আসামীকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে| মঙ্গলবার (২৮ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ৩ এর বিচারক শামসাদ বেগম এই রায় প্রকাশ করেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলায় এক হত্যা মামলায় মোট চারজন আসামী ছিলেন। এর মধ্যে একজন মারা গেছেন, দুই জন আসামী খালাস পেয়েছেন এবং সাজাপ্রাপ্ত একজন হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পকুয়া গ্রামের আব্দুস সালাম।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিয়ামুল হক জানান, গত ১৯৯৮ সালে বাদী রকিব আলী তার আপন ভাইকে আসামী কর্তৃক মারপিট করে হত্যা করার কারণে এই মামলাটি দায়ের করেন।

মামলায় ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন। দীর্ঘ প্রতিক্ষার পর বাদী প্রতিকার পাওয়ায় উক্ত আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসাবে আমি রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি। মাননীয় আদালতকে যথাযথ রায় প্রদান কারার কারণে রাষ্ট্র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি| বাদীও এই মামলায় সন্তুষ প্রকাশ করেন|

তিনি আরও বলেন, এই মামলার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং একইসঙ্গে প্রমাণিত হয়েছে আদালতে যথাযথ সাক্ষ্য প্রমাণ উপস্থিত করা গেলে দীর্ঘদিন অতিবাহিত হলেও কোনো অপরাধী অপরাধের দায় থেকে মুক্তি পাওয়ার সুযোগ নেই। মানুষের হয়রানী দুর করতে সরকারের নির্দেশ মোতাবেক মৌলভীবাজারের সকল আদালতের বিচরকগন ন্যায় বিচারের স্বার্থে দ্রুত মামলা নিষ্পত্তি করছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!