AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সালমানকে নিয়ে দুশ্চিন্তায় অনুরাগীরা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৪৫ পিএম, ১৯ জুলাই, ২০২৬

সালমানকে নিয়ে দুশ্চিন্তায় অনুরাগীরা

অভিনেতা সালমান খানকে নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে তার উপস্থিতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেতার শারীরিক পরিবর্তন নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকের দাবি, আগের তুলনায় অনেকটাই অসুস্থ ও ক্লান্ত দেখাচ্ছিল তাকে। ফলে তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি অনুষ্ঠানে যোগ দেন সালমান খান। সেখানে সংস্থার আধুনিক আইটি সার্ভার রুম উদ্বোধনের পাশাপাশি পুনর্বাসিত কয়েকটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি। তবে তার এই মানবিক উদ্যোগের চেয়েও বেশি আলোচনায় আসে শারীরিক অবস্থা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগের তুলনায় অনেকটাই ওজন কমে গেছে সালমানের। মুখেও ক্লান্তির ছাপ স্পষ্ট বলে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিভিন্ন জল্পনা-কল্পনা।

একজন অনুরাগী লিখেছেন, ‘তাকে খুব অসুস্থ লাগছে। ঈশ্বর তাকে সুস্থ রাখুন।’ আরেকজনের মন্তব্য, ‘চোখের দিকেই বোঝা যাচ্ছে তিনি খুব ক্লান্ত। আগের সেই প্রাণবন্ত উপস্থিতিটা যেন আর নেই।’ কেউ কেউ আবার তার হাঁটার ধরন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

তবে সমালোচনা ও উদ্বেগের পাশাপাশি অনেক অনুরাগীই সালমানের পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, বয়স বাড়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন এই অভিনেতা। একজন মন্তব্য করেন, ‘অনেক তারকা বয়স লুকাতে বিভিন্ন উপায় অবলম্বন করেন। কিন্তু সালমান নিজের স্বাভাবিক রূপেই সবার সামনে এসেছেন, এটিই প্রশংসার দাবিদার।’

যদিও সালমান খান কিংবা তার টিমের পক্ষ থেকে স্বাস্থ্যগত কোনো জটিলতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!