AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৬ পিএম, ১৮ জুলাই, ২০২৬

রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অংশগ্রহণে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’ রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন।

শনিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যৌথ এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, সমন্বয় এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টাইগার লাইটনিং ২৬’-এর প্রশিক্ষণ কার্যক্রমে জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী অপারেশন এবং যুদ্ধক্ষেত্রে আহতদের কৌশলগত চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া শ্রেণিকক্ষভিত্তিক ও মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যরা একে অপরের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে জানার সুযোগ পাবেন। মহড়ার শেষ পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) অনুষ্ঠিত হবে।

মার্কিন দূতাবাস জানায়, এই যৌথ মহড়া ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর উদ্দেশ্য হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা, প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা জোরদার করা।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘টাইগার লাইটনিং’ যৌথ সামরিক মহড়া প্রথম শুরু হয় ২০১৭ সালে। কোভিড-১৯ মহামারির সময় সাময়িক বিরতি থাকলেও পরবর্তী সময়ে এটি নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!