AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলার পর্যটনশিল্পের নতুন মুখ সানি লিওন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৫৮ পিএম, ১৫ জুলাই, ২০২৬

বাংলার পর্যটনশিল্পের নতুন মুখ সানি লিওন

ফেসবুকে ছড়িয়ে পড়েছে খবর-অভিনেত্রী সানি লিওন নাকি পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণিতে রয়েছেন। এমন গুঞ্জনে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। প্রিয় তারকার দেখা মিলবে কি না, তা নিয়েই চলছে নানা আলোচনা।

এই জল্পনার মধ্যেই নিজের ফেসবুকে একের পর এক ছবি ও পোস্ট শেয়ার করছেন সানি। দিঘার পাশাপাশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা মন্দারমণিতে তার পরবর্তী সিনেমার শুটিং হওয়ার কথাও শোনা যাচ্ছে।

সম্প্রতি সানি লিওন তার সামাজিক মাধ্যমে সমুদ্রসৈকতে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন। কচি সবুজ রঙের ব্রালেটের সঙ্গে প্রিন্টেড শ্রাগ ও কো-অর্ড হট প্যান্টে ধরা দেন তিনি।

চোখে সানগ্লাস, চুল বাঁধা বেণিতে-সমুদ্রের ধারে তার স্টাইলিশ উপস্থিতি নজর কাড়ে। একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘Mandarmani Mood’। আর এই একটি বাক্যই নতুন করে উসকে দিয়েছে মন্দারমণিতে তার অবস্থান নিয়ে জল্পনা।

তবে কি সানি লিওন তার পরবর্তী সিনেমার শুটিয়ে আসবেন মন্দারমণিতে? এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে। তবে তিনি যে সমুদ্র পছন্দ করেন, তা তার ভক্ত-অনুরাগীরা জানেন। একাধিকবার তাকে সমুদ্রতটে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে।

কখনো রঙিন বিকিনিতে, আবার কখনো স্নানপোশাকে অভিনেত্রী যে সমুদ্র-প্রিয়, তা বুঝিয়েছেন বারবার। সামাজিক মাধ্যমের পাতায় তার রৌদ্রস্নানের ছবিও ভাইরাল হয়েছিল অনেকবার। ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন সামাজিক মাধ্যম। কেউ কেউ আবার মজা করে লিখেছেন-সানি লিওনই নাকি পশ্চিমবঙ্গে পর্যটনশিল্পের নতুন মুখ হতে চলেছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!