প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে পৌঁছেছেন। সফরকালে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন।
সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টার কিছু পরে বরিশালে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল–বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর তীরে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ।
এ ছাড়া তিনি ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন।
বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

