AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ডাক কর্মচারীদের ধর্মঘট



জামালপুরে ডাক কর্মচারীদের ধর্মঘট

বেতন-ভাতা বৃদ্ধি এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে সারাদেশের ন্যায় জামালপুরেও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শাখা ডাকঘরের কর্মচারীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) জামালপুর শহরের বকুলতলাস্থ প্রধান ডাকঘরের সামনে ‘জেলার সকল শাখা ডাকঘর কর্মচারী’ ব্যানারে এ ধর্মঘট কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন, জেলা কমিটির সহসভাপতি আশরাফ ফারুকী আজিজ, সাংগঠনিক সম্পাদক বিপুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ও সুজন মিয়া।

বক্তারা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা বৃদ্ধি এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা স্বল্প বেতনে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তাঁদের মাসিক বেতন মাত্র ৪ হাজার ১০০ টাকা, যার মধ্য থেকে আবার ৫০০ টাকা কেটে রাখা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে এত স্বল্প বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। অথচ বিভাগীয় পর্যায়ের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি বেতন ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন। সমান শ্রম দিলেও তাঁরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, “আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। গত ৬ জুন থেকে সারাদেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!