AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিমানবন্দরে ৪৫ কোটি টাকার সোনা আটক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২০ পিএম, ২ জুলাই, ২০২৬

বিমানবন্দরে ৪৫ কোটি টাকার সোনা আটক

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃহস্পতিবার (২ জুলাই) সকালে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

তিনি জানান, সামরিক গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে টেপে মোড়ানো অবস্থায় ১৬০টি সোনার বার উদ্ধার করে।

উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে সোনার বারগুলো কীভাবে বিমানের কার্গো হোল্ডে পৌঁছালো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!