AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৮ পিএম, ১৮ জুন, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করবে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব অংশীজনকে সম্পৃক্ত করেই সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, “এটি প্রথমবারের মতো একটি উদ্যোগ, যেখানে গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একত্রিত করা সম্ভব হয়েছে। এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে। এখন আমরা লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে পারব।”

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এ খাতের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সংস্কার প্রক্রিয়ায় অংশীজনদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নন। তাই দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক ও জনস্বার্থে। এতে সরকার ও গণমাধ্যমের মধ্যে জবাবদিহিতা ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে মতামত তুলে ধরেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!