AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন ড. খলিলুর রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৯ পিএম, ২ জুন, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদকক্ষে আনুষ্ঠানিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। 

নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। মোট ১৯০টি ভোটের মধ্যে কাকোরিস পান ৯১ ভোট।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘের সাধারণ পরিষদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতাবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকোরিস।

নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে ড. খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন।

তিনি বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

কূটনৈতিক মহলের মতে, এই নির্বাচন বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভূমিকা সম্প্রসারণে সহায়ক হবে।

উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রায় চার দশক পর আবারও এ গুরুত্বপূর্ণ পদে একজন বাংলাদেশি নির্বাচিত হলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!