AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন আলি আকবর খান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩২ পিএম, ২ জুন, ২০২৬

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন আলি আকবর খান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি আলি আকবর খান।

সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণকারী আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

তার কর্মস্থলের মধ্যে রয়েছে রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। পেশাগত জীবনে তিনি দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে পরিচিত।

পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ইতালিতে মানবপাচার প্রতিরোধ ও বৈধ অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা এবং মালদ্বীপে মানবপাচার ও অভিবাসন সংক্রান্ত আঞ্চলিক কর্মশালা উল্লেখযোগ্য।

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সংস্থার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সিআইডি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে সংস্থাটির তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!