AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“ক্ষমতায় এসে ৩১ দফার প্রতিশ্রুতি রাখেনি বিএনপি”


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:২০ পিএম, ২৫ জুলাই, ২০২৬

“ক্ষমতায় এসে ৩১ দফার প্রতিশ্রুতি রাখেনি বিএনপি”

বিএনপি ক্ষমতায় এসে তাদের ঘোষিত ৩১ দফার অঙ্গীকার বাস্তবায়ন করেনি বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকার সাভারের থানা রোডের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি থাকলেও ক্ষমতায় আসার পর সরকার তা বাস্তবায়ন করেনি। তিনি ৩১ দফার অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

তিনি বলেন, “বিএনপি বলেছে তারা ৩১ দফার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। ৩১ দফার প্রথম দফায় উল্লেখ ছিল, আওয়ামী লীগ সংবিধানকে এমনভাবে কাটাছেঁড়া করেছে যে তা সংশোধন করা জরুরি। কিন্তু ক্ষমতায় এসে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। আমরা তাদের ৩১ দফার অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানাই।”

সেমিনারে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ দিদারে আলম মহসিন, ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসাইন এবং সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ ইসলাম।

এ সময় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!