AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে সীমানা প্রাচীর বিরোধে নারীর পা বিচ্ছিন্ন



জুড়ীতে সীমানা প্রাচীর বিরোধে নারীর পা বিচ্ছিন্ন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জের ধরে দুই নারীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক নারীর পা কেটে বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ জুলাই) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের উত্তরপাড়ায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুটি পরিবারের মধ্যে সীমানা প্রাচীর দেওয়া নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় রুজিনা বেগম নামের এক নারী হঠাৎ ধারালো দা দিয়ে হালিমা বেগমকে এলোপাতাড়ি কোপ দিলে তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় হালিমা বেগমকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনার পর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!