AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৬ এএম, ১ জুন, ২০২৬

দেশে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি

দেশের বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেল মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারের স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে, যা সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গত রোববার (৩১ মে) রাতের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।

কিন্তু চলতি বছরের মার্চের মতো এপ্রিলেও শুরুতে দাম অপরিবর্তিত রাখে সরকার। তবে ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!