AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৮ এএম, ১ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আজ সোমবার (১ জুন) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, সেবা কার্যক্রম এবং জনসম্পৃক্ত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।

এর আগে সংবাদ সম্মেলনটি সোমবার দুপুর ১২টায় আয়োজনের কথা জানানো হয়েছিল। তবে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী সময় পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!