AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৩৩ পিএম, ৩১ মে, ২০২৬

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে সোমবার (১ জুন) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রেস উইং সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ, প্রস্তুতি এবং জনসেবামূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হতে পারে।

এছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নেরও জবাব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!