AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে ২০০৪ ব্যাচের পুনর্মিলনী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পিরোজপুর
১০:১৪ পিএম, ৩০ মে, ২০২৬

কাউখালীতে ২০০৪ ব্যাচের পুনর্মিলনী

পিরোজপুরের কাউখালীতে সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল দশটায় বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে নৌ ভ্রমণেরও ব্যবস্থা করা হয়।

কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম সাকিব, খালিদ হাসান, আরাফাত, মশিউর রহমান, পল্লব সিকদার, সোহানসহ আরও অনেকে।
পরে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমান পিরোজপুর জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার এবং অবসরপ্রাপ্ত কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান-কে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবর তালুকদার বলেন,
শিক্ষার্থীরা যখন নিজেদের উদ্যোগে শিক্ষকদের সম্মানিত করে, তখন একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়। এসএসসি ২০০৪ ব্যাচের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, অনেক বছর পর প্রিয় শিক্ষার্থীদের এমন মিলনমেলা দেখে আমি আনন্দিত। শিক্ষার্থীদের এই ভালোবাসা ও সম্মান আমাদের অনুপ্রাণিত করে।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!