AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জমি নিয়ে বিরোধে হামলা ও ভাঙচুর, বিচার দাবি



জমি  নিয়ে বিরোধে  হামলা ও ভাঙচুর, বিচার দাবি

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে দোকানপাট ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ইকবাল বেপারী ও তার লোকজনের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী তোতা সরদার।

​শনিবার (১৩ জুন) দুপুরে ‘ঘোসেরহাট বাজার দোকান মালিক সমিতি’র ব্যানারে পাথুরিয়ারপাড় এলাকায় অবস্থিত ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা যায়, ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের পূর্ব খান্দুলী এলাকার বাসিন্দা তোতা সরদারের সাথে একই এলাকার ইকবাল বেপারী গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার বসে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি। ফলে দুই পক্ষের এই বিরোধ ধীরে ধীরে সংঘাতে রূপ নেয়।

​ভুক্তভোগী পরিবার জানায়, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে দুপক্ষের বসার কথা ছিল।

কিন্তু বিশেষ কারণে চেয়ারম্যান যথাসময়ে উপস্থিত হতে না পারায় সালিশের সময় পরিবর্তন করা হয়। অভিযোগ উঠেছে, সালিশের সময় পরিবর্তনের পরপরই আইনি তোয়াক্কা ও সামাজিক সালিশ অমান্য করে ইকবাল বেপারী ও তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তোতা সরদারের দোকানপাটে অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।

​ভুক্তভোগী তোতা সরদার সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে বলেন: "আমি একজন নিরীহ মানুষ। ইকবাল বেপারী ও তার লোকজন জোরপূর্বক আমার জমি দখল করতে চায়। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই-তারা যেন আমার এবং প্রতিপক্ষ ইকবাল বেপারীর জমির কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেন।
যদি আমার কাগজপত্র সঠিক না হয়, তবে আমি নিজেই এই জমি ছেড়ে দেবো। কিন্তু ক্ষমতার জোরে এভাবে আমার রুটি-রুজির ওপর হামলা চালানো আমি মেনে নিতে পারছি না। আমি সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই।"

​সংবাদ সম্মেলনে উপস্থিত ঘোসেরহাট বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বাজারে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে তারা মাদারীপুর জেলা পুলিশ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!