AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৩ পিএম, ৩০ মে, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ মে)সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের একটি ভবনে বিস্কুট উৎপাদনের কার্যক্রম এবং পরিবেশগত কিছু বিষয় নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

পরবর্তীতে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ নার্সদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয় এবং তাদের ধাওয়া করা হয়। এতে টাইমস অব বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার কাজী জাহিদ, দীপ্ত টিভির একজন ক্যামেরাপারসনসহ কয়েকজন আহত হন। এছাড়া বৈশাখী টেলিভিশনের একটি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার সময় দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!