AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে এনসিপির পরিচিতি সভা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, রাজশাহী
০২:৫১ পিএম, ৩০ মে, ২০২৬

গোদাগাড়ীতে এনসিপির পরিচিতি সভা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) বেলা ১২টার দিকে উপজেলার সরমংলা ইকোপার্কে এ সভার আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক ও সিটি কর্পোরেশনে দলীয় মনোনীত মেয়র প্রার্থী মোবাশ্বের আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব ও এনসিপি মনোনীত গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতিকুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক আহসান লাবিব, রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, গোদাগাড়ী উপজেলা এনসিপির সদস্য সচিব মো. আব্দুল আলীমসহ দলটির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠায় এনসিপির লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে দলীয় কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!