AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৭ এএম, ২৮ মে, ২০২৬

ঈদের প্রধান জামাতে দেশ-জাতির কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা

রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে দেশ-জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আবদুল মালেক।

ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা জামাতে অংশ নেন।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। একইসঙ্গে ফিলিস্তিন ও ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এছাড়া দেশে ও বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবে আক্রান্ত ও মৃতদের জন্যও দোয়া করা হয়। মোনাজাতে মুসল্লিরা নিজেদের গুনাহ মাফ এবং মৃত স্বজনদের কবরের আজাব মাফের প্রার্থনা করেন।

এর আগে খুতবায় মাওলানা মুফতি মো. আবদুল মালেক আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে ‘মনের পশুকে জবাই’ করার আহ্বান জানান। তিনি দেশ ও জাতির উন্নয়ন ও কল্যাণ কামনা করেন।

জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। ১২১টি কাতারে নারী ও পুরুষের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারণ করা হয়। বিশেষ অতিথিদের জন্য আলাদা কাতারের ব্যবস্থাও ছিল।

আয়োজকরা জানান, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য পুরো ঈদগাহে কার্পেট, পর্যাপ্ত ফ্যান, আলোর ব্যবস্থা এবং উন্নতমানের ত্রিপল টাঙানো হয়েছে। ভিআইপি অংশে রাখা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা।

নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে প্রবেশ ও বহির্গমনের জন্য পৃথক গেট রাখা হয়। নারী মুসল্লিদের জন্য ছিল আলাদা প্রবেশপথ ও ওজুখানার ব্যবস্থা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!