AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাজেট অধিবেশন শুরু ৭ জুন: স্পিকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৬ পিএম, ২৬ মে, ২০২৬

বাজেট অধিবেশন শুরু ৭ জুন: স্পিকার

জাতীয় সংসদের আগামী বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হবে বলে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, এ অধিবেশনের মাধ্যমে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা জনগণের সামনে তুলে ধরা হবে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে পাঁচ দিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, “সরকারি দল ও বিরোধী দল মিলে এমন একটি বা জেট উপহার দেবে বলে আশা করি, যা জনজীবনে আরও স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি, আসন্ন বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করার পরিকল্পনাও থাকবে।”

বিনিয়োগ প্রসঙ্গে স্পিকার বলেন, “বাজেট অধিবেশনের পর দেশের অর্থনীতির মূল চিত্র স্পষ্ট হবে। এতে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন।”

সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, “সরকার বাজেট দেবে, বিরোধী দল সমালোচনা করবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই।”

তিনি জানান, বিরোধী দল যেন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, সেজন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা হবে। আগের অধিবেশনের মতো এবারও সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্পিকার বলেন, “আমার বিশ্বাস, বর্তমান জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।”

এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “গত কয়েক বছর নানা ভীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ স্বাভাবিকভাবে ঈ দ উদযাপন করতে পারেনি। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। আশা করি, এবারের ঈদ মানুষের জন্য স্বস্তির ঈদ হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!