রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

