AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৩৪ পিএম, ২৫ মে, ২০২৬

মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার

জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১০০ দিনে মানবিক ও জনমুখী রাজনীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

সোমবার (২৫ মে) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, দীর্ঘ দুঃশাসন, জুলাই গণঅভ্যুত্থান এবং ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এখন স্থিতিশীলতার পথে এগোচ্ছে এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে।

তিনি দাবি করেন, প্রথম ১০০ দিনেই সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রতিটি মন্ত্রণালয়ে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড চালু, কৃষি ঋণ সহায়তা, কৃষক কার্ড, বিদ্যুৎ খাতে অতিরিক্ত চার্জ প্রত্যাহারসহ বিভিন্ন পদক্ষেপ জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।”

মাহদী আমিন আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও নৌ-সার্ভিস চালু করা হয়েছে, নারীদের জন্য আলাদা ট্রেন কোচ রাখা হয়েছে এবং মনিটরিং সেল গঠন করা হয়েছে।

তিনি বলেন, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ, হজযাত্রীদের বিমানভাড়া কমানো এবং বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য খাতে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি জানান, হামের টিকাদানে প্রায় শতভাগ শিশুকে আওতায় আনা হয়েছে এবং মাতৃত্বকালীন ছুটি সম্প্রসারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, এস আলম গ্রুপের হাজার কোটি টাকার সম্পদ জব্দ, পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক চুক্তি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং নতুন অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী এখন জনগণের কাছে পৌঁছে যাচ্ছেন, ভুক্তভোগীদের কাছে নয় বরং নিজেই তাদের কথা শুনছেন এবং পাশে দাঁড়াচ্ছেন।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!