AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা: স্পিকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৯ পিএম, ২৩ মে, ২০২৬

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল আর্জেন্টিনা: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দল সবচেয়ে জনপ্রিয়। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে দলটির সাফল্যও কামনা করেছেন তিনি।

শনিবার (২৩ মে) যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বক্তব্য দিতে উঠলে উপস্থিত সবাই হাততালি দিয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশে আর্জেন্টিনা দলের জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা প্রয়োজন। অতীতে খেলাধুলার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণ কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখন অনেক ক্ষেত্রে খেলাধুলার জায়গা ব্যবসা ও রাজনীতির প্রভাবে দখল হয়ে যাচ্ছে।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

যশোরের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে স্পিকার বলেন, কর্মজীবনের শুরুতে তিনি যশোরে দায়িত্ব পালন করেছেন এবং শহরটির সঙ্গে তার আবেগের সম্পর্ক রয়েছে। শামস-উল-হুদার নামে একাডেমি প্রতিষ্ঠাকে ইতিবাচক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানান, দেশের তৃণমূল ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেধাবী ফুটবলারদের বিদেশে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়ও বিবেচনায় রয়েছে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস একাডেমির অবকাঠামো ও শিশুদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ থেকেই ভবিষ্যতে বাংলাদেশের প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!