AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩১ পিএম, ২৩ মে, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী খাসিফ আল-হামুদী সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৩ মে) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, বাংলাদেশ থেকে দক্ষ জনবল—বিশেষ করে ড্রাইভার ও মালী—রপ্তানি, প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা, আমিরাতের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আমিরাতের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। বর্তমানে প্রায় ২০ লাখ বাংলাদেশি অভিবাসী আমিরাতে সুনামের সঙ্গে কাজ করছেন এবং দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি জানান, আমিরাতে বর্তমানে দক্ষ ড্রাইভার ও মালীর ব্যাপক চাহিদা রয়েছে এবং বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জনবল নিতে তাদের দেশ আগ্রহী। বিশেষ করে ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে ছয় মাসের বিশেষায়িত প্রশিক্ষণ বাধ্যতামূলক বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশিক্ষিত ও দক্ষ জনবল পাঠাতে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি জানান, দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ছয় মাস মেয়াদি ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালু করা যেতে পারে, যাতে প্রশিক্ষণ শেষে দক্ষ চালকদের আমিরাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। একই সঙ্গে গালফভুক্ত দেশগুলোর জন্য একটি অভিন্ন ড্রাইভার প্রশিক্ষণ কোর্স চালুর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রসঙ্গও উঠে আসে। রাষ্ট্রদূত আল-হামুদী জানান, আমিরাতের বিভিন্ন শীর্ষস্থানীয় কোম্পানি বাংলাদেশে সাইবার সিকিউরিটি, তথ্যপ্রযুক্তি ও উদীয়মান খাতে বড় আকারে বিনিয়োগে আগ্রহী। মন্ত্রী এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মানবপাচার প্রতিরোধে যৌথ উদ্যোগ নিয়েও আলোচনা হয় বৈঠকে। রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচারসহ সব ধরনের ফৌজদারি অপরাধ মোকাবিলায় একটি ব্যাপকভিত্তিক ‘পারস্পরিক আইনগত সহায়তা চুক্তি’ দুই দেশের সহযোগিতাকে আরও শক্তিশালী করতে পারে।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!