প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে তেজগাঁওস্থ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেন।
এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে দেশে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থায় ইলেকট্রিক ভেহিকলের সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।

প্রদর্শনীতে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন। সেখানে খালখনন কর্মসূচি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত একটি সভায়ও যোগ দেয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

