AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিআইডব্লিউটিএ–বিআইডব্লিউটিসির ১৬ জন কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ড রিলিজ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৫৭ পিএম, ২২ মে, ২০২৬

বিআইডব্লিউটিএ–বিআইডব্লিউটিসির ১৬ জন কর্মকর্তা-কর্মচারী স্ট্যান্ড রিলিজ

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মোট ১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

শুক্রবার (২২ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি সম্প্রতি বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়া কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে দেখতে পান।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ’র বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগে ১ জন এবং হিসাব বিভাগে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

অন্যদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!