রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী রবিবারের মধ্যে এ মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে প্রয়োজন হলে আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হবে।
তিনি আরও জানান, নিহত শিশুটির পরিবারের পাশে সরকার থাকবে এবং পরিবারের আরেক মেয়ের লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

