AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই’ — সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৪৮ পিএম, ২১ মে, ২০২৬

‘রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই’ — সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও রক্তপাতহীনভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনে সহিংসতা যাতে না ঘটে, সে বিষয়ে কমিশন গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ এম এম নাসির উদ্দিনের মতে, জাতীয় নির্বাচন আয়োজন তুলনামূলক সহজ হলেও স্থানীয় সরকার নির্বাচনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকে। তারপরও নির্বাচন কমিশন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের চেষ্টা চালিয়ে যাবে।

সংবাদ সম্মেলনে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি নিখুঁত হয় না। তবে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বিবেচনায় সাম্প্রতিক নির্বাচন ছিল গুরুত্বপূর্ণ এবং অংশগ্রহণমূলক। ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।

 

একুশে সংবাদ/ যাবিদ

Link copied!